মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

অভিনেতা নিলয়ের বিয়ে, দেখুন ছবিতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। কনে তাসনুভা তাবাসসুম হৃদি। থাকেন ঢাকার মগবাজারে। গত ৭ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ে আয়োজন সম্পন্ন হয়।

নিলয় জানান, গত বছর লকডাউনের সময় অনলাইনে হৃদির সঙ্গে তার পরিচয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। আর চলতি বছরের লকডাউনে সেই প্রেমকে পরিণতি দেন তারা।

নিলয়ের ভাষ্য, ‘আসলে ঘটনাটা ঘটেছে গত মাসে। ৭ জুলাই আমরা বিয়ে করি। এখন আমরা একসঙ্গেই আমাদের বাসাতে আছি। করোনার কারণে তেমন কাউকে জানাইনি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। যেন আগামী দিনগুলো সুন্দর পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’

তিনি আরও জানান, তার বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে তখনই হবে বিবাহোত্তর সংবর্ধনা।

বিয়ে অনুষ্ঠানের আগে সম্ভব হলে দেশের বাইরে মধুচন্দ্রিমায় যাবেন তারা। যেহেতু এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে, তাই দেশের মধ্যেই কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে চান এই নবদম্পতি।

এদিকে, গতকাল রাতেই নিলয় তার ফেসবুকে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করে খুব রোমান্টিক মুডে আছি, কেউ বাজে কিছু লিখবেন না।’

তার এমন স্ট্যাটাসের পরও আটকানো যায়নি নেটিজেনদের নেতিবাচক মন্তব্য। তবে বেশির ভাগ ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com