শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দৌলতখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৫৯ বার

ভোলার দৌলতখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ‍শুক্রবার সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার ঘরের আড়া থেকে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত জেসমিন (১৬) উপজেলার সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী। সে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জেসমিন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। রাত ১টার দিকে তার মা আড়ার সাথে ওড়না দিয়ে ফাসঁ লাগানো অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আড়া থেকে তার মৃতদেহ নামানো হয়।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। তবে কি কারণে জেসমিন ফাঁস লাগিয়েছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয় থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com