শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৪৪ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মোট ১১ জন মারা গেছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাদের অধিকাংশের বয়স ৩১-৬৫ বছরের মধ্যে ছিল।

হাসপাতালের পরিচালক বলেন, মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন ছিলেন। সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে, রাজশাহীর একজন ও নওগাঁর একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৫১ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com