বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মেসি-রোনাল্ডো-নেইমার নেই চ্যাম্পিয়নস লিগের সেরার মনোনয়নে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১১ বার

চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি দুজনের কাছেই দুঃস্বপ্নের মতোই কেটেছে। শিরোপা ছোঁয়ার স্বপ্ন দুজনেরই শেষ ষোলোতে শেষ হয়ে গেছে।

যে কারণে এবারের চ্যাম্পিয়নস লিগের ‘পজিশনভিত্তিক’ সেরার মনোনয়নে সেরা তিনে নেই মেসি ও রোনাল্ডো। দলকে সেমিফাইনালে উঠিয়েও নেই নেইমার।

উয়েফার নির্ধারিত কোচ ও সাংবাদিকদের ভোটে শুক্রবার চারটি ভিন্ন পজিশনের প্রতিটিতে তিনজন করে মোট ১২ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা দিয়েছে। যেখানে নেই সময়ের সেরা তিন খেলোয়াড়ের (মেসি, রোনাল্ডো ও নেইমার) কেউ।

ফরোয়ার্ডদের তালিকায় সেরা তিনে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের আর্লিং হরলান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ত লেওয়ানডস্কি এবং পিএসজির কিলিয়ান এমবাপ্পে।

মিডফিল্ডারদের তালিকায় সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, চেলসির জর্জিনিও ও এনগোলো কন্তে।

আর ডিফেন্ডারদের মধ্যে মনোনীত হয়েছেন চেলসির আন্তোনিও রুডিগার ও চেজার আসপিলিকেতা, ম্যান সিটির রুবেন দিয়াস।

গোলকিপার শ্রেণিতে সেরা তিনে মনোনীত হয়েছেন চেলসির এদুয়ার্দ মেন্দি, ম্যান সিটির এদেরসন, রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।

২৬ আগস্ট ইস্তাম্বুলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। ওইদিনই পুরস্কার ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com