বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাতেই মাঠে নামছে পিএসজি, স্কোয়াডে মেসির সম্ভাবনা কতটুকু?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২১১ বার

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। স্পেন ছেড়ে ফ্রান্সে এসে নিজেকে মানিয়ে নিয়েছেন বেশ। চোখের জলে বার্সাকে বিদায় বলা মেসির মুখে হাসি ফুটিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসিকে হাসিখুশি রাখার সবচেষ্টাই করেছে পিএসজি। এবার আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে নামার পালা। ২১ বছর বার্সেলোনায় থাকার পর নতুন কোনো ক্লাবের হয়ে খেলবেন তিনি। যা দেখতে মুখিয়ে বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লিওর ভক্ত সমর্থকরা।

পিএসজিতে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মেসির। প্রথম অনুশীলনে এসে ফুরফুরে দেখা দিয়েছে সতীর্থদের মাঝে। মেসির সতীর্থ হয়ে খেলতে পারাও অনেক ফুটবলারের জন্য স্বপ্নের মতো। সেই মেসিকে পেয়ে উচ্ছাসিত পিএসজির তরুণ ফুটবলাররাও। তবে মেসি ঠিক কবে নাগাদ পিএসজির জার্সি পরে মাঠ মাতাবেন তা এখনো নিশ্চিত নয়। তবে আজকে ম্যাচে যে মেসি নেই তা মোটামুটি ইঙ্গিত দিয়েই রেখেছেন কোচ মাওরিসিও পচেত্তিনো।

মেসি যোগ দেওয়ার আগেই শুরু হয়েছে লিগ ওয়ান। প্রথম ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পাওয়া পিএসজির এবার প্রতিপক্ষ স্ট্রাসবার্গ। আজ শনিবার রাত ১টায় ঘরের মাঠে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নামবে কিলিয়ান এমবাপেরা।

মেসির প্রসঙ্গে পিএসজি কোচ বলেন, ‘কোপার ফাইনালের পর মাত্র দ্বিতীয় দিনের মতো অনুশীলন হলো মেসির। এখন দেখার বিষয় সে কখন খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে। আমরা তার সঙ্গে কথা বলব, জানতে চাইব তার কী প্রয়োজন এবং কখন সে প্রস্তুত হতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com