শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সেলফি তুলতে গিয়ে নদীতে যুবক, অতঃপর…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭০ বার

ব্রিজে দাঁড়িয়ে নিজের স্মার্টফোনে সেলফি তুলতে চেয়েছিলেন এক যুবক। আর সেটা করতে গিয়েই ঘটে বিপত্তি। সেলফি তুলতে গিয়ে তিনি পড়ে যান নদীতে। সে সময় আশপাশে কেউ না থাকায় সারা রাত নদীর পানিতেই থাকতে হয় তাকে। অবশেষে সকালে দড়ি ফেলে ওই যুবককে উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়া ওই যুবকের নাম কার্তিক (৩০)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক খবরে এসব তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ১০টার দিকে চেন্নাইয়ের কৌম নদীর ওপর নেপিয়ার ব্রিজে সেলফি তুলতে যান কার্তিক। ভালো ফ্রেম পেতে একেবারে ব্রিজের কিনারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান তিনি। নদীতে অবশ্য পানি কম ছিল। তারপরও উঠে আসার ব্যবস্থা না থাকায় আর মোবাইল পানিতে পড়ে যাওয়ায় সারা রাত সেখানেই দাঁড়িয়ে থাকেন কার্তিক।

পরের দিন ভোরের দিকে তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন পথচারীরা। পরে পুলিশ এসে দড়ি ফেলে ওই যুবককে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com