শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ভাসানচর থেকে উখিয়া যাওয়ার পথে ৮ রোহিঙ্গা আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাওয়র পথে নোয়াখালীর সুবর্ণচরে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার তাদের আটক করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে আট রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে যাচ্ছিলেন। দালালরা রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দীন ঘাটে নামিয়ে দিয়ে গেছে বলে তাদের দাবি। পরে স্থানীয়রা তাদের আটক করে চরজব্বার থানার পুলিশে সোপর্দ করে। ওসি মো: জিয়াউল হক আরো জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফের ভাসানচরে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com