মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে আরো সেনা পাঠাচ্ছেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার

আফগনিস্তানে তালেবানের একের পর এক শহর দখলে নেয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে কাবুল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অটল রয়েছেন, অন্য দিকে নাগরিকদের সরিয়ে আনতে তিনি আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

একইসাথে তিনি তার সৈন্য প্রত্যাহারের এ মিশনকে তালেবান হুমকিতে ফেলতে পারবে না বলেও হুঁশিয়ার করেছেন।

জাতীয় নিরাপত্তা দলের সাথে আলোচনা শেষে শনিবার বাইডেন বলেন, আফগানিস্তানে ২০ বছরের মার্কিন অভিযানের ইতি টানতে ও নাগরিক ও সৈন্য প্রত্যাহারের কাজকে সহায়তায় প্রায় পাঁচ হাজার সৈন্য দেশটিতে কাজ করবে। এ সংখ্যা আগে ছিল তিন হাজার।

বাইডেন সতর্ক করে বলেছেন, মার্কিন সৈন্য কিংবা প্রত্যাহারের এ মিশনে তালেবান কোনো ঝুঁকি তৈরি করলে তাদেরকে কঠোর সামরিক জবাব দেয়া হবে।

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর মাজার ই শরিফ তালেবানের দখলে নেয়ার ও রাজধানী কাবুলের কাছাকাছি তাদের পৌঁছে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন এ ঘোষণা দিলেন।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, মার্কিন দূতাবাস কর্মী ও আমেরিকান বাহিনীকে সহায়তাকারী আফগান বেসামরিক নাগরিকদের সরিয়ে আনতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আরো সৈন্য কাবুলে পৌঁছেছে।

পেন্টাগণের হিসেব অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন মিশন শেষ করতে হলে তাদেরকে ৩০ হাজার লোককে সরিয়ে নেয়ার প্রয়োজন হবে।

এদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে বাইডেনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আমি আফগানিস্তানে মার্কিন সৈন্যের উপস্থিতির সভাপতিত্ব করেছি। এর আগে দু’জন ডেমোক্রেট ও দু’জন বিপাবলিকান এ কাজ করেছেন। আমি এই যুদ্ধকে পঞ্চম জনের দিকে ঠেলে দিতে চাই না।

সূত্র : বাসস


নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com