শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৬১ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে এই হাসপাতালে গতকাল সোমবার মারা গিয়েছিল ১৩ জন।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন ও নেত্রকোনার একজন রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশালের রাহেলা বেগম (৬৫) ও জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের আবদুল হান্নান (৭০) ও নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোণার তিনজন, জামালপুর দুজন ও শেরপুরের একজন রয়েছেন।

তারা হলেন-ময়মনসসিংহ সদরের দাপুনিয়ার আয়াতুন্নেসা (৯০), গফরগাঁওয়ের কেরামত আলী (৭০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), গফরগাঁওয়ের রোজিনা (৩০), নেত্রকোনা সদরের ফজরবানু (৬০), দুর্গাপুরের এপ্রিন (৩৫), শ্যামগঞ্জের কাজিম উদ্দিন (৭০), জামালপুর সদরের আবু শামা (৭০) ও লাভলু (৬০), শেরপুরের নকলার হুজেরা (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী। নতুন শনাক্ত ১৮১ জন ও ভর্তি হয়েছে ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। ওয়ান স্টপ ফ্লুকর্নারে গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ১১৪ জন ও ১৬ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৫০০ নমুনা পরীক্ষা করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪ শতাংশ এবং এর আগের দিন ১৬ আগস্ট ছিল ২৭ দশমিক ১৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডা. খায়রুল ইসলাম সিজার জানান, আজ সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনসহ মোট ২০ জন। তার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com