শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কখন, কোথায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৬৮ বার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। গ্রুপ পর্বে দুটি ভাগে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের মূল পর্বের লড়াইয়ে লড়বে বাংলাদেশও।
সুপার টুয়েলভের লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আট দলের পাশাপাশি লড়বে গ্রুপ পর্ব থেকে আসা চার দল। বিশ্বকাপের সূচনা হবে ওমানে। ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়ানিউগিনি। দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
১৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে স্বাগতিক ওমানের বিপক্ষে। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর দুপুর ২টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে।
গ্রুপ পর্বের খেলা শেষে ২৩ অক্টোবর দুপুর ২টায় থেকে আরব আমিরাতে শুরু হবে সুপার টুয়েলভের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। একই দিন সন্ধ্যা ৬টায় দুবাইতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্টইন্ডিজ। সুপার টুয়েল্ভের খেলা শেষ হবে ৮ নভেম্বর। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ নভেম্বর। আর ফাইনাল ১৪ নভেম্বর।
গ্রুপ পর্বের লড়াইয়ে টিকে গেলে সুপার টুয়েলভে অংশ নিতে পারবে বাংলাদেশ। গ্রুপ বি’তে তখন বাংলাদেশের সঙ্গে পড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com