সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আগস্টেই মা হচ্ছেন নুসরাত!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২১ বার

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হচ্ছেন। আগামী সেপ্টেম্বরে তার সন্তান পৃথিবীতে আসবে বলে কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল। তবে এবার জানা গেল, চলতি মাসের শেষের দিকেই অর্থাৎ আগস্ট মাসেই সন্তানের মুখ দেখবেন নুসরাত।

গতকাল সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। মেকআপ ছাড়া মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা তিনি বেশ উপভোগ করছেন বোঝাই যাচ্ছে।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে গেল বছরই তারা আলাদা হয়ে গেছেন।

বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে সব কিছুকে পাশ কাটিয়ে মাতৃত্বের সময়টাকে নিজের মতো উপভোগ করছেন। প্রথমবার মা হওয়ার মধুর অনুভূতির অপেক্ষায় জনপ্রিয় এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com