সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

চিত্রনায়ক ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২১২ বার

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন আজ বুধবার। কিন্তু শোকের মাস আগস্টে জন্মদিন উদযাপনে তার অনীহা রয়েছে।

দীর্ঘ দিন ধরে ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে অনেক দিন কোমায় ছিলেন। এরপর জ্ঞান ফিরেছে। তবে আশার কথা হলো, এখন তার শারীরিক অবস্থা বেশ উন্নতির দিকে।

ফারুকের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ফারুক ভাইয়ের অবস্থা এখন ভালোর দিকে। কথা শোনেন, হেসে, হাত নেড়ে রেসপন্স দেন। ফারুক ভাইয়ের স্ত্রী ভাবি বেশ আশাবাদ শোনালেন। বললেন, “দেইখো দ্রুতই তোমাদের ফারুক ভাইকে নিয়ে আগের মতো বিমানবন্দরের নামব।” দুই-তিন দিন আগে উনার সঙ্গে কথা হয়েছে।’

উল্লেখ্য, ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। বাংলা চলচ্চিত্রে তার অভিষেক হয় ফারুক নামে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। শৈশব-কৈশোর ও যৌবনে তিনি খুবই দূরন্ত ছিলেন। আর ওই সময়টা কেটেছে গ্রামের বাড়ি ও পুরান ঢাকায়। এখন তিনি থাকেন উত্তরায় নিজ বাড়িতে।

নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com