শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাবুনগরীর জানাজা সন্ধ্যায় হাটহাজারীতে, রাতে ফটিকছড়িতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৫৯ বার

হেফাজতে ইসলামের আমির এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদরাসায় এবং রাত সাড়ে ৯টায় ফটিকছড়ির বাবুনগর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে জানা গেছে।

৬৭ বছর বয়সী আল্লামা জুনাইদ বাবুনগরী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাটহাজারী মাদরাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন।

এদিকে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ওছিয়ত মতে তাকে দাফন করা হবে নিজ বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসার মাখবারায়ে আজিজীতে। সেখানে নানা আল্লামা হারুন বাবুনগরীর কবরের পাশেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com