শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাট থেকে বগুড়ায় গাঁজা সরবরাহ, আটক ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৫১ বার

লালমনিরহাট থেকে বগুড়ার গাবতলীতে গাঁজা সরবরাহ করতে এসে গ্রেপ্তার হয়েছেন তিন গাঁজা ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ কেজি গাঁজা। আজ শুক্রবার দুপুরে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী থানার কমলাবাড়ি গ্রামের সুরুজ মিয়ার ছেলে আতিকুল ইসলাম (২১), বড় কমলাবাড়ি গ্রামের সায়েদ আলীর ছেলে সজিব মিয়া (২২) এবং বকশিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে হোসেন আলী (২১)।

ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার মহিষাবান পশ্চিমপাড়া গ্রামে কবির হোসেনের বাড়িতে গাঁজার চালান সরবরাহ করতে আসে তিনজন মাদকব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থানার বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কবির হোসনের বাড়িতে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান ফেলে মাদকব্যবসায়ীরা দৌড় দেয়। পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে কবির হোসেনের ঘর থেকে ৩ কেজি এবং ঘরের বাহিরে ফেলে রাখা আরও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কবির হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে গ্রেপ্তার হয় তিন জন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন ও পলাতক কবির হোসেনসহ চার জনের নামে গাবতলী মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com