শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বনানীতে ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৫৮ বার

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ফায়ার সার্ভিস কর্মী বাদে আর কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা, সেই খোঁজ নেওয়া হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি আরও বলেন, ওই ভবনে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখানে প্রচুর কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুনের কাছে যেতে সমস্যা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানবাহিনীর দুটি পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আহত কর্মীর নাম জানাননি জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com