সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ক্যামেরার সামনে শারীরিক সম্পর্ক!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

‘বিগ বস ওটিটি’ থেকে গত সপ্তাহে বাদ পড়েন ভারতের অভিনেত্রী উরফি জাভেদ। এ ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ভিডিও প্রকাশের পর বইছে নিন্দার ঝড়।

ওই ভিডিওতে দেখা যায়, উরফি একটি ক্যামেরার দিকে এগিয়ে আসছেন। দর্শকদের উদ্দেশে বলছেন, ‘আপনাদের আমি আগেও বলেছিলাম, আবারও জানাচ্ছি। বিগ বস ওটিটির ঘরে ক্যামেরার সামনে শারীরিক সম্পর্কও হয়েছে।’

অভিনেত্রীর এমন অভিযোগ শুনে অন্য এক প্রতিযোগী প্রতীক সেহজপাল এগিয়ে এসে উরফিকে বলেন, ‘কী বলছ এসব!’ তখন উরফি বলেন, ‘যখন এই সোফায় দুই বাঁদর শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তুমি কি ঘুমাচ্ছিলে?’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ওই ঘটনায় জড়িতদের নাম নেননি উরফি। তাই কোন দুই প্রতিযোগী সম্পর্কে তিনি অভিযোগ তুলেছেন, তা স্পষ্ট নয়। তিনি আরও জানালেন, সেই অংশটি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে কি না, সে ব্যাপারে তিনি অবগত নন। কিন্তু ভিডিওতে প্রতীকের চেহারা দেখে বোঝা যাচ্ছে, এমন কোনো ঘটনাই তিনি শোনেননি। আদৌ এই ঘটনা সত্যি নাকি উরফি কেবলমাত্র দর্শকদের বিনোদনের জন্য এমন দাবি করলেন?

সাধারণত দর্শকদের এবং বাকি প্রতিযোগীদের মাতিয়ে রাখতেন উরফি। বিভিন্ন মজার কথা বলা বা কোনো খ্যাতনামাকে নকল করায় তার জুড়ি নেই। তবে কি এমন দাবি করার পেছনেও কেবল বিনোদনই উদ্দেশ্য? তবে রিয়্যালিটি শোর কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com