বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনা-৪ আসনের সাবেক এমপি শেখ সাহিদুর রহমান আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৪৯ বার

খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাবেক সভাপতি শেখ সাহিদুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাইয়ের ছেলে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মরহুমের জানাজা বাদ আছর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সাহিদুর রহমান। তিনি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com