শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

পরীমনির জামিন চেয়ে আবেদন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। আজ রোববার আইনজীবী মো. মজিবুর রহমান এই জামিন আবেদন করেন। এ বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী।

বনানী থানার এই মামলায় গতকাল শনিবার তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয় পরীমনিকে। তারপর মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে তা গ্রহণ করেন আদালত। বিপরীতে ​জামিন না চেয়ে আইনজীবী মো. মজিবুর রহমান আসামি পরীমনির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

অন্যদিকে, পাবলিক প্রসিকিউট (পিপি) আব্দুল্লাহ আবু আসামি পরীমনির সঙ্গে তার আইনজীবীদের কথা বলার আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত দেখা করার আবেদন নাকচ করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ আগস্ট পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর গত ১৯ আগস্ট আদালত তার জামিন আবেদন খারিজ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেল ৪টার পরপরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় পরীমনির বাসা থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধারের কথা বলা হয়। এরপর বিভিন্ন ধাপে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের তদন্ত বিভাগ ও সিআইডি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com