শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

কারাগারে পাশাপাশি সেলে পরীমনি ও হেলেনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৬৩ বার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আদালত থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেওয়া হয়। সেখানেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে পরীমনিকে। একই কারাগারের পাশের কক্ষেই রয়েছেন আলোচিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। বৃহস্পতিবার থেকে কারাগারে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল পরীমনি ও হেলেনা জাহাঙ্গীরের পাশাপাশি কক্ষে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতের নির্দেশে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তাকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার আদালত পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকেও হেলেনার পাশের কক্ষেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেল ৪টার পরপরই বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় পরীমনির বাসা থেকে ১৮.৫ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ উদ্ধারের কথা বলা হয়। এরপর বিভিন্ন ধাপে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের তদন্ত বিভাগ ও সিআইডি।

এদিকে, ২৯ জুলাই রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com