বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বরিশালে হামলার ঘটনায় জামিন পাননি ২১ নেতাকর্মী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৪৯ বার

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২১ নেতাকর্মীর জামিন দেননি আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত তাদের জামিন নামঞ্জুর করে হেফাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, আদালতে সকালে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। গত ১৮ আগস্ট রাতে ইউএনও মুনিবুর রহমানের বাসায় হামলার চেষ্টার ঘটনায় দায়ের পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, বরিশালে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। বুধবার রাতে সদরের ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও আঘাতপ্রাপ্ত হন বলে তিনি দাবি করেছেন। আহতদের মধ্যে তিন পুলিশ ও দুই আনসার সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com