বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মাইক্রোবাস চুরি করে অ্যাম্বুলেন্সে রূপান্তর, রোগী পরিবহন করতে গিয়ে ধরা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৪৩ বার

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মাইক্রোবাসসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম-মো. হাসান। গতকাল শনিবার রাতে ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবির সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মাইক্রোবাসসহ (অ্যাম্বুলেন্স) হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত হাসান চোরাই টয়োটা হায়েচ মাইক্রোবাসের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনসহ মডিফিকেশনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com