রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ না হলে আন্দোলন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার

করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় দুই বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে স্থগিত রয়েছে সব ধরনের চাকরির নিয়োগ পরীক্ষা। এ পরিস্থিতিতে স্থায়ীভাবে চাকরিতে যোগদানের বয়স ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানভির হোসেন।

তিনি বলেন, করোনার এই মহামারীর সময়ে আর্থসামাজিক অবস্থা স্থিতিশীল রাখতে বিভিন্ন খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। করোনার মধ্যে চাকরিতে যোগদানের জন্য অস্থায়ীভাবে ২১ মাস সময় বাড়ানো হলেও নির্ধারিত কিছু ব্যক্তি এ সুবিধা পাবেন। অন্যরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বৈষম্যমূলক সরকারের ঘোষিত এ পদ্ধতি প্রত্যাখ্যান করে চাকরিতে যোগদানের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছরে উন্নীত করতে হবে।

এ সময় এক শিক্ষার্থী বলেন, ‘দেশে বেকারত্ব দূর করতে স্থায়ীভাবে চাকরিতে যোগদানের বয়সসীমা ৩২ বছর করতে হবে। না হলে সরকারের ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে চাকরির বদলে ঘরে ঘরে বেকারত্ব বেড়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com