শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রদবদল হচ্ছে স্থানীয় প্রশাসনে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৫২ বার

বরিশালের স্থানীয় প্রশাসনে রদবদল হতে পারে বলে আভাস পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলা ও মেয়রের পক্ষ থেকে পাল্টামামলা প্রত্যাহার করে বিরোধের অবসান ঘটলেও রদবদলের বিষয়ে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে ইউএনও এবং ওসিকে অন্যত্র বদলি করা হতে পারে। স্থানীয় একটি সূত্র এমনটিই ধারণা দিচ্ছে। রবিবার রাতের সমঝোতা বৈঠকে ওই দুই কর্মকর্তাকে রাখা হয়নি। বরং সমঝোতার স্বার্থে তাদের দূরে রাখা হয়।

রাতে সদরের ইউএনও মো. মুনিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের সময়কে বলেন, আমরা বৈঠকে ছিলাম না। ওখানে কী আলোচনা হয়েছে আমি জানি না।

সমঝোতার কোনো বিষয় থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা মাঠ প্রশাসনে কাজ করি। নিজেদের কোনো স্বার্থ নেই এখানে। সমঝোতা বৈঠকে ওসিকেও রাখা হয়নি বলে জানান তিনি।

অপর একটি সূত্র জানায়, দুই পক্ষের মামলা প্রত্যাহার হলে ইউএনও এবং ওসির বদলির বিষয়টি সামনে আসতে পারে। দলের নেতারাও ওই দুই কর্মকর্তাকে দুষছেন। বিশেষ করে ইউএনওর বাসভবনে হামলায় নিজেদের নির্দোষ দাবি করার চেষ্টা করছেন। যদিও দলের নেতাদের কারণে স্থানীয় প্রশাসনে কাজ করা অনেক কঠিন বলে মনে করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেন, সামনেরটা সবাই দেখে। পেছনে রক্তক্ষরণ কেউ দেখে না। অনেক কিছু মুখ বুঝে সহ্য করে কাজ করতে হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com