বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাউকেই ‘বিশ্বাস করেন না’ বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবান নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বৈধতা আদায় করে নেওয়ার জন্য। এ জন্য তারা নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছে। তাদের দেওয়া এ প্রতিশ্রুতি কতটুকু বিশ্বাসযোগ্য সে বিষয়ে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। জবাবে বাইডেন বলেন, আমি কাউকেই বিশ্বাস করি না।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমি কাউকেই বিশ্বাস করি না। তালেবানকে মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তালেবান কি আফগানিস্তানের মানুষকে ঐক্যবদ্ধ করার এবং কল্যাণ সাধনের চেষ্টা করতে যাচ্ছে? যা গত ১০০ বছরেও কেউ করেনি। যদি তারা তা করতে চায়, তবে তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে।

‘তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করে কিনা আমরা দেখব। তারা অন্য দেশ এবং আমাদেরও বলেছে— তারা চায় না সেখান থেকে আমাদের কূটনীতিক উপস্থিতি সম্পূর্ণভাবে অপসারণ করি। এ ছাড়া এখন পর্যন্ত তালেবান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি’, যোগ করেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে থাকা কাবুল বিমানবন্দর হয়ে বিদেশি এবং আফগানদের সরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে বাইডেন এমন কথা বললেন।

ইতোমধ্যে তালেবান কাবুল দখলে নেওয়ার পর আফগানিস্তান থেকে ২৮ হাজারের বেশি মানুষ সরিয়ে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার তথ্যমতে, শুধু যুক্তরাষ্ট্রই আফগানিস্তান থেকে ১৭ হাজারের বেশি মানুষ ফিরিয়ে এনেছে। এর মধ্যে দুই হাজার ৫০০ আমেরিকান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com