বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৭১ বার

মহামারী করোনা ও লকডাউনে স্থগিত হওয়া একাদশ জাতীয় সংসদে সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটের দিন ঘোষণা করে ভোটের মাঠে ফিরছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ সেপ্টেম্বর সিলেটের ওই আসনে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো: হুমায়ুন কবির খোন্দকার।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সোমবার কমিশন বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, সিলেট-৩ আসনে প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

সচিব জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিস্তারিত বিষয়ে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ৫ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেন হাইকোর্ট।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার জন। কেন্দ্র ১৪৯টি।

উপনির্বাচনে প্রার্থী চারজন হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com