সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আবার বিয়ে করছেন ন্যানসি, হয়ে গেছে বাগদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২২২ বার

সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, আগস্টের পর যেকোনো সময় আবার বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ইচ্ছে আছে সেপ্টেম্বরে বিয়ে করার। তবে তার আগেই জানালেন, বাগদান হয়ে গেছে তার। আর তাই গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের রিলেশন স্ট্যাটাসও পরিবর্তন করে দিলেন ‘অ্যানগেজড’।

ন্যানসি জানান, পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী। সম্প্রতি তারা পারিবারিকভাবে আংটি বদল করেছেন।

ন্যানসি বলেন, ‘আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো একদিন বিয়ে করে ফেলবো।’

তিনি আরও জানান, মোহসিন মেহেদী সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে। মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের সিইও আনোয়ার হোসেন। গানের সুবাদে মোহসিন মেহদীর সঙ্গে ন্যানসির পরিচয়। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘মোহসিনের কথায় এক বছর আগে গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নাই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার ভাই নিয়েছেন। এরপর পারিবারিকভাবে সবকিছু হচ্ছে।’

উল্লেখ্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন‌্যান‌সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com