বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

করোনায় ও উপসর্গে রামেক হাসপাতালে আরো ৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৬২ বার

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে ছয়জন মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা। এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নয়জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা আবার মাত্র দুজন কমেছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এদের বেশিরভাগেরই বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, একই সময়ে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৫০৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়। দুই ল্যাবে মোট ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত জুলাইয়ে ৫৩৫ জনের মৃত্যু হয়। এছাড়া গত জুনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন রোগী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com