শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে ফিরতে কাবুল থেকে কাতারে ১২ বাংলাদেশী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৭৯ বার

আফগানিস্তান থেকে দেশে ফিরতে ১৫ বাংলাদেশীর মধ্যে ১২ জন শনিবার দুই দফায় কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন কাবুল রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশীর সাথে ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। এসব আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জানিয়েছেন।

রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।

এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

গত বুধবারই ১২ বাংলাদেশী নাগরিক ও আফগান শিক্ষার্থদের দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com