বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

দৃশ্যমান হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৯ বার

দৃশ্যমান হচ্ছে ভারতে নির্মানাধীন বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের। এক লাখ দশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে আগামী বছরের শুরুর দিকেই আয়োজন হতে পারে প্রথম আন্তর্জাতিক ম্যাচের।

আহমেদাবাদে নির্মাণাধীন স্টেডিয়াটি তৈরীতে খরচ হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। এক লাখ ধারণ ক্ষমতাসম্পন্ন বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) চেয়ে এ স্টেডিয়ামে আসন সংখ্যা দশ হাজার বেশি থাকছে।

প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে স্টেডিয়ামটির।

২০১৭ সালের জানুয়ারীতে নির্মান কাজ শুরু হওয়া স্টেডিয়ামে থাকছে ৭০টির বেশি কর্পোরেট হাউজ, চারটি ড্রেসিং রুম, একটি ক্লাব হাউজ এবং অলিম্পিক মাপের একটি সুইমিং পুল।

বর্তমানে ভারতের সর্ব বৃহত ক্রিকেট স্টেডিয়াম ৬৬ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন কোলকাতার ইডেন গার্ডেন্স। অবশ্য বড় ধরনের পুনর্গঠনের আগে ইডেনের ধারণ ক্ষমতা ছিল এক লাখ।

বিশ্ব টেস্ট র‌্যাংকিংয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ দল ভারতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য এক ডজনের বেশি স্টেডিয়াম রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com