বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

প্রতিপক্ষ নেতার কাছে খাবার বিক্রি করায় রেস্তোরাঁয় তালা দিলেন কাদের মির্জা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৫০ বার

প্রতিপক্ষের নেতার বাসায় খাবার বিক্রি ও সরবরাহ করায় নোয়াখালীর বসুরহাটের ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে ওই রেস্টুরেন্টে এই তালা দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ প্রায়ই ফেন্সী হোটেল থেকে খাবার কিনে নেয়। এ কারণে প্রতিপক্ষের নেতার বাসায় খাবার বিক্রি ও সরবরাহের অভিযোগ তুলে এ রেস্তোরাঁয় তালা মেরে দেওয়া হয়। তালা মেরে দেওয়ার পর থেকে হোটেলের ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীরা হোটেলের সামনে অবস্থান করছেন।

ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুরুজ মিয়া বলেন, ‌‘আমাদের এখান থেকে কে খানা নেয়। আমাদের এখান থেকে খানা যায় কোন খানে। আমরা কোন খানে খানা দি। আমাদের খানা কোথায় যায়? এগুলো নিয়ে বিকেল ৫টার দিকে গালাগালি করে হোটেল বন্ধ করে চলে যায় কাদের মির্জা।’

জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, ‘আমরা কখনো এ হোটেল থেকে খাবার ক্রয় করি না।’

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ব্যক্তিগত মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। তবে তার পক্ষে উদ্ধৃতি দিয়ে হামিদ উল্যা হামিদ নামের একজন বলেন, রেস্টুরেন্টটি খালের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এবং রেস্টুরেন্টের সামনে ময়লা ফেলে রাখে, মোটরসাইকেল জ্যাম তৈরি করে। তাই রেস্টুরেন্টে তালা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, তার কাছে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com