শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

‘জিয়ার কফিনে ডেড বডি ছিল প্রমাণ করেন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৫৯ বার

জিয়াউর রহমানের ডেড বডি নিয়ে কথা বলে প্রধানমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেন নাই বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।  তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো শিষ্টাচার বহির্ভূত কথা বলেননি।  জিয়ার কফিনে ডেড বডি ছিল কিনা এটা আপনারা প্রমাণ করেন।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সব শহীদের স্মরণে’ এক শোক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আবদুর রাজ্জাক আরও বলেন, আপনারা অনেক মিথ্যাচার করেছেন। ১৯৭৫ সালের পরে আপনারা জয় বাংলা শ্লোগান দিতে দেন নাই, পাকিস্তানি সেনাবাহিনীকে হানাদার বাহিনী বলা যাবে নাসহ আরও নানাভাবে আমাদের অধিকারকে লুণ্ঠন করেছেন। আমাদের প্রধানমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করেন নাই।  তিনি সত্য কথা বলেছেন।  কথাটি হচ্ছে, জিয়ার যে কফিন আনা হয়েছিল সেখানে কোনো ডেড বডি ছিল না।  আপনারা বললেই হয়, সেখানে ডেড বডি ছিল।  এটা আপনারা প্রমাণ করেন।  প্রমাণ করেন সেটি কাউকে দেখানো হয়েছিল, সেনাবাহিনীকে দেখানো হয়েছিল।  এটাতো শিষ্টাচারের কোনো বিষয় হল না। আপনারা অনেক মিথ্যাচার করেছেন। এধরনের কথা আপনারা আরও অনেক বলেছেন।

তৎকালীন আওয়ামী লীগ নেতাদের অনেক ব্যর্থতা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের অনেক ব্যর্থতা রয়েছে।  একজন ছাত্র নেতা হিসেবে আমিও মনে করি তখন কেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে পারলাম না।  কেন সেদিন আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলাম না।  তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে সেখানে কিছুটা হলেও তা উন্মোচন করতে পেরেছেন।  ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি। আজকের সারা পৃথিবীতে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান।

আব্দুর রাজ্জাক বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার কুশীলব, হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, যারা ষড়যন্ত্রকারী তাদের চেহারাটা উন্মোচিত হওয়া দরকার।  কুশীলবদের ভূমিকা জাতির জানা উচিত, ইতিহাসে লিপিবদ্ধ হওয়া উচিত।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি ফালগুনী হামিদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার মিরা, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com