শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

দেশে শুরু হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার

দেশে শুরু হচ্ছে মাসব্যাপী গেমিং প্রতিযোগিতা ‘রেজার ভ্যালরেন্ট কাপ’। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি রেজারের যৌথ আয়োজনে বিজয়ীরা পাবে ৫০ হাজার টাকার পুরস্কার। আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ১২৮টি দল বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন গেমার থাকতে পারবে। প্রাথমিক বাছাইয়ের নির্বাচিত ৩২টি দল নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা পাবে। টুর্নামেন্ট অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন ভিত্তিক টুর্নামেন্ট চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে। নিবন্ধনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিস্তারিত জানা যাবে https://www.startech.com.bd ঠিকানায়।

প্রতিযোগিতার কমিউনিটি পার্টনার স্টার টেক গেমিং লিজিয়ন। প্রতিযোগিতা সম্পর্কে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলী ভূইয়া বলেন, করোনার কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে। ভার্চুয়ালি হলেও তরুণ গেমারদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com