শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৯ সেপ্টেম্বর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬১ বার

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় গতকাল বুধবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে এ পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে। এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারিতে। কিন্তু সে সময় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সম্ভব হচ্ছিল না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডার ২০০, পুলিশ ৭২, পররাষ্ট্র ২৫, কর ২৪, শুল্ক আবগারি ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com