শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মেডিকেল কলেজে ক্লাস শুরুর তারিখ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪০ বার

দেশের সব মেডিকেল কলেজ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে।’

মেডিকেলে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে জাহিদ মালেক বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে বলেও ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের এখানে (সভায়) ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) আছেন, সচিবরা আছেন। ওনারা আমাদের জানিয়েছেন, আনুমানিক এ মাসের ১৩ তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। তবে দুই-একদিন এদিক-ওদিক হতে পারে। এটাই ওনাদের আনুমানিক সময়। এটা আজকে আমাদের একটি বড় সিদ্ধান্ত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘ধাপে-ধাপে ক্লাসের অর্থই হলো আমাদের প্রথম, দ্বিতীয় এবং পঞ্চমের ক্লাস শুরু করা। যেখানে প্র্যাকটিক্যাল জড়িত আছে, সে ক্লাসগুলো আগে খুলে দেওয়া শুরু করবো। পরিস্থিতি আমরা দেখব। তারপর অন্যান্য সব ক্লাসই ধীরে ধীরে খুলে দেবো।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদকে জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরে কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com