শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিশু হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৮ বার

ভোলার চরফ্যাশনে শিশু হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের জেল দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন চরফ্যাশন উপজেলার শশীভূষন এলাকার মো. মোস্তাফা, মো. ইকবাল, জামাল উদ্দিন ও আবেদিন গাজী।

মামলা সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার শশীভূষনের আব্দুল্লাহ নোমানের সঙ্গে একই এলাকার মোস্তফা গংয়ের সাড়ে ৪ গন্ডা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে ২০০৫ সালের ২০ মে শিশু রাইহানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আসামিরা।

ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করতে ধান খোলায় বাশের আড়ার সঙ্গে শিশুর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখেন আসামিরা। এ ঘটনার দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট ছালেহ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com