শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

সোনার পায়েল উপহার দিলেন পরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার

চিত্রনায়িকা রাজ রিপা অভিনয় করেছেন ‘মুক্তি’ নামের একটি সিনেমায়। এছাড়াও তাকে দেখা গেছে ‘পোড়ামন ২’-এ। তরুণ এই নায়িকা সম্প্রতি পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে শাহবাগে দাঁড়িয়েছিলেন। সেখানে পরীমনিকে ‘বড় বোন’ বলে সম্বোধন করেন এই অভিনেত্রী।

এদিকে, অবশেষে ২৭ দিনের কারাবন্দীর পর বনানীর বাসায় ফিরেছেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরী। আর পরীর সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন অনেকেই। অভিনেত্রী রাজ রিপাও গেছেন গত বৃহস্পতিবার। সেখানে পরীর ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘পরীমনি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। তার সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাব।’

রাজ রিপা আরও বলেন, ‘একটা মানুষ এত সুইট হয় কীভাবে! তার কথা, আপ্যায়ন থেকে শুরু করে, আমি তার বাসায় গিয়েছি, তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

রিপাকে উদ্দেশ করে সেদিন পরীমনি বলেছিলেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন’। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com