সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

একটু দেখেন না কী করে বেঁচে আছি, প্রধানমন্ত্রীর উদ্দেশে পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ বার

নিজের নিরাপত্তা নিয়ে আবারও শঙ্কা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চেয়েছেন তিনি।

পরীমনি লিখেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এতো অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।’ তবে ফেসবুকে এই পোস্টে পরীমনি ‘বঙ্গবন্ধু কন্যা’র স্থলে প্রথমে লিখেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন না!’

এর আগে সাভারের ব্লোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছিলেন পরীমনি। ওই ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য আইনের মামলায় ২৭ দিন পর কারাভোগের পর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন আলোচিত এই নায়িকা। এর আগে তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।

গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সেসময় বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। পরে বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর থেকেই কারাগারে ছিলেন পরীমনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com