বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সমুদ্রে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তিন বন্ধু। সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌফিক মকবুল (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে সৈকতের সী-গার্ল পয়েন্টে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহত তৌফিকের বন্ধু সাদমান সাকিব জানান, তিন বন্ধু গতকাল মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসে। আজ দুপুরে সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান। পরে তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিচকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌফিক নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com