শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দেশে ৩ কোটি ২৭ লাখ ডোজের বেশি টিকার প্রয়োগ হয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার

দেশে এ পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতার মধ্যে পুরুষ ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪০১ আর নারী ৮৬ লাখ ৬৬ হাজার ৪৫৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতার মধ্যে পুরুষ ৭৩ লাখ ৬১ হাজার ৪৫০ আর নারী ৫২ লাখ ২০ হাজার ৯২ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৭৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৭৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৭৪ লাখ ২৩ হাজার ৬১৫ এবং নারী ৪৬ লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে ৬৭ লাখ ২৩ হাজার ৮৯৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৭২ হাজার ৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৪০ লাখ ৭১ হাজার ৭৮৫ জন পুরুষ এবং নারী ২৬ লাখ ৫২ হাজার ১১৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৫১ হাজার ৮৩০ এবং নারী ২০ লাখ ২০ হাজার ২৪৪ জন।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৬ হাজার ১৬৭ এবং নারী ১৪ হাজার ৭৪৪ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে ৫৬ হাজার ২৯২ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬১৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ হাজার ৩১৩ এবং নারী ৭ হাজার ৯৭৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৫৪ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৬৫ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৮ লাখ ৩১ হাজার ৩৯১ এবং নারী ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে ১ কোটি ৭ লাখ ৯৯ হাজার ১৬০ জন প্রথম ডোজ এবং ৫৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৮ লাখ ৬৮ হাজার ৫৬৩ এবং নারী ৪৯ লাখ ৩০ হাজার ৫৯৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৯ লাখ ৬২ হাজার ৮২৮ জন পুরুষ এবং নারী ২৪ লাখ ৭৫ হাজার ৯৯ জন।

এ ছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৬ হাজার ৬৭৮ এবং নারী ১৭ লাখ ৯৩ হাজার ৭৫২ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৫০৮ জন প্রথম ডোজ এবং ১৭ লাখ ২৬ হাজার ৯২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৭৪০ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৬৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১০ লাখ ৮ হাজার ৯৩৮ জন পুরুষ এবং নারী ৭ লাখ ১৭ হাজার ৯৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২ লাখ ৪৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২১৩ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৩৬ হাজার ২৬১ জন নিবন্ধন করেছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com