বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতীয় দলে ফিরলেন ধোনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার

আসন্ন টি-২০ বিশ্বকাপে ফের ভারতীয় সাজঘরে দেখা যেতে চলেছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ভারতকে প্রথম টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে মেন্টর করে বিরাট কোহলিদের দলের সাথে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বুধবার টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে বিসিসিআই। সেইসাথে বোর্ড সচিব জয় শাহ জানালেন ধোনির নতুন ভূমিকার কথা।

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ নভেম্বর রশিদ খানের আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

উল্লেখ্য, ধোনিসহ চেন্নাই সুপার কিংস দলের অনেক ক্রিকেটারই আইপিএল খেলতে আমিরাতে পৌঁছে গেছেন। নিভৃতবাসের পর অনুশীলনও শুরু করে দিয়েছেন। আগে সেখানেই কোহলিসহ দলের বাকিদের সাথে দেখা হবে ধোনিদের। এরপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের শিবিরে ঢুকে পড়বেন তিনি। দ্বিতীয় বিশ্বকাপ জেতার জন্য কোহলিদের দেবেন প্রয়োজনীয় পরামর্শ।

ধোনির এই ভূমিকা শুধুমাত্র এই বিশ্বকাপে, নাকি তারপরও একই কাজে লাগানো হবে তাকে সে নিয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি বোর্ড সচিব জয় শাহ। তবে মনে করা হচ্ছে, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কিছু সিরিজে ধোনির পরামর্শ কাজে লাগানো হতে পারে।

এর আগে রাহুল দ্রাবিড়কে শ্রীলঙ্কায় কোচ করে পাঠিয়েছিল ভারতীয় বোর্ড। এ বার ধোনি পরামর্শদাতা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই সাফল্যের গন্ধ পেতে শুরু করেছেন।

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল :

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি

স্ট্যান্ড বাই: শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুর, দীপক চাহার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com