বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

হিন্দু এলাকায় বাড়ি কেনায় মুসলিম দম্পতির বিরুদ্ধে মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৫ বার

হিন্দু এলাকা। সেখানে বাড়ি কিনে থাকতে শুরু করেছেন মুসলিম দম্পতি। আপত্তি জানিয়ে আইন ভঙ্গের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করলেন হিন্দু প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরায় কেশরবাগ অঞ্চলে।

সংবাদমাধ্যমে সূত্রে খবর, ফয়জল ফাজলানি ও তার স্ত্রী জিনাতের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগকে খারিজ করে দিয়েছে গুজরাটের হাইকোর্ট। জানা গেছে, ওই দম্পতির বিরুদ্ধে রাজস্ব দপ্তরের বিশেষ সচিবের কাছে প্রথমে অভিযোগ দায়ের করেছিলেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগে এমনকি সায় দিয়েছিল গুজরাটের রাজ্যসরকারও। তাদের বক্তব্য, গুজরাট দাঙ্গার পর থেকে কিছু এলাকা তৈরি করা হয়েছে, যেখানে শুধু হিন্দুদের থাকা নিয়ম। সেগুলো পড়ে ‘‌উপদ্রুত এলাকা আইন’‌–এর আওতায়। আর সেই এলাকাগুলোতে কেউ বাইরে থেকে কেউ এসে এভাবে থাকতে পারেন না।

দপ্তরে অভিযোগ দায়ের করা পরই সেই অভিযোগ তুলে নিয়েছিলেন প্রতিবেশীরা। তারপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট প্রতিবেশীদের বক্তব্য শোনে। কিন্তু তাদের অভিযোগে যথেষ্ট ভিত্তি না থাকায় সেই অভিযোগ খারিজ করে দেয় আদালত।

প্রতিবেশীদের অভিযোগ, উপদ্রুত এলাকা আইন অনুযায়ী, বাইরে থেকে কোনো পরিবার উপদ্রুত অঞ্চলে এসে বসবাস করতে চাইলে তাদের জেলাপ্রশাসকের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। পাশাপাশি সেই অঞ্চলের প্রতিবেশীদের অনুমতিও প্রয়োজন। তাদের সবুজ সঙ্কেত পেলেই তবে তারা ওই অঞ্চলে বসবাস করতে পারবেন।

মুসলিম দম্পতি ওই প্রক্রিয়া মানেননি। যদিও প্রতিবেশী পক্ষের এই অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com