বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

চশমায় শোনা যাবে গান, তোলা যাবে ছবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার

গুগলের পর এবার স্মার্ট গ্লাস বা স্মার্ট চশমা আনলো ফেসবুক। গান শোনা, ছবি তোলাসহ বিভিন্ন সুবিধা থাকছে এই চশমায়। আর এই প্রযুক্তিপণ্যটির দাম শুরু ২৯৯ ডলার থেকে।

এই স্মার্ট চশমা দিয়ে খুব দ্রুত প্রযুক্তি দুনিয়া দখলে নেওয়ার প্রত্যাশা করছে ফেসবুক কর্তৃপক্ষের। চোখের ইশারায় ছবি তোলা, গান শোনা, ফোন কল গ্রহণ কিংবা চোখে চোখেই হয়ে যাবে স্মার্টফোনের সব কাজ।

এমনই সব সুযোগ সুবিধা নিয়ে স্মার্ট গ্লাসের উন্মোচন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্মার্ট চশমার বিশেষত্ব গুলো তুলে ধরেন। জীবনযাপন আরও সহজ করতেই নতুন এই প্রযুক্তির পথে হাঁটার কথা জানান তিনি। ইতালির চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রে-বেনের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এই স্মার্টগ্লাস বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক জানিয়েছে, তাদের বর্তমান লক্ষ্য ভার্চুয়াল ও বর্ধিত বাস্তবিক যে প্রযুক্তি গড়ে উঠেছে সেখানে শক্ত অবস্থান গড়া। সে লক্ষ্যে এই খাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ ফেসবুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com