বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রামেকে ৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৮ বার

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং করোনা উপসর্গে চার জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

আজ শনিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৫৩। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে করোনা ধরা পড়েছে ১২ জনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১০ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com