শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

জিমেইল অ্যাপ থেকে কল করার সুবিধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার

মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল তাদের ভিডিও কমিউনিকেশন সেবা গুগল মিটে কলিং অভিজ্ঞতাকে আরও সহজ করতে নতুন ফিচার আনতে যাচ্ছে। বর্তমানে ব্যবহারকারীদের ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য গুগল ইউআরএল তৈরি করে থাকে। তবে শিগ্গির প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের কোনো ধরনের মিটিং ইউআরএল তৈরি ও শেয়ার করা ছাড়াই কলে যুক্ত হওয়ার সুযোগ দেবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যক্তিগত কিংবা কর্মক্ষেত্রে আরও স্বতঃস্ফূর্ত মিটিং অভিজ্ঞতা প্রদানে সরাসরি গুগল মিট কলিং ফিচার আনা হচ্ছে। মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট প্রথমে জিমেইল অ্যাপের চ্যাট অপশনে থাকা ব্যবহারকারীদের সঙ্গে কলে যুক্ত হওয়ার সুবিধা চালু করবে। গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রবীণ পরিচালক সানাজ আহারি বলেন, এ ফিচার চালু হলে যেসব ব্যবহারকারী মোবাইলে জিমেইল অ্যাপস ব্যবহার করছেন, তারা ফোনকলের মতো রিং দেখতে পাবেন। অন্যদিকে ল্যাপটপের ব্যবহারকারীদের কাছে কল চিপ পাঠানো হবে। এক প্রতিবেদনে এসেছে, ভিডিও ও অডিও কলের জন্য ব্যবহারকারীরা শিগ্গির ভিডিও এবং ফোন বাটন দেখতে পাবেন। ফোন বাটন ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা মিটে ভিডিও ছাড়াই কলে যুক্ত হতে পারবেন। জিমেইল থেকে কলিং ফিচারের পাশাপাশি আসন্ন কোম্পানিয়ন মুডে নতুন আপডেট আনার বিষয়ে ঘোষণা দিয়েছে গুগল। কোম্পানিয়ন মুডে ব্যবহারকারীরা সেকেন্ড স্ক্রিন ব্যবহারের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com