বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৮ বার

মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত, মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে।

এছাড়া মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, আগস্ট মাসে পুলিশ সদস্য মো: মাসুদ রানা ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি বর্তমানে গাজীপুরে কর্মরত। তার স্ত্রী বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। মাঝে মাঝে ছুটিতে আসেন মাসুদ রানা। শনিবার সকাল ৮টার দিকে মাসুদর রানার সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীসহ কয়েকজন ঘরে ঢুকে বিলকিসের লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, আপাতত মনে হচ্ছে- শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com