বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১ বার

শৈলকুপায় জমির বিরোধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজিবর শেখ (৬০) নামের একজনকে হত্যা করেছে তার ভাই দুলাল শেখ। গতকাল সোমবার দুুপুরে উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের শিতালীডাঙ্গা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আজিবর শেখ ওই গ্রামের বাসিন্দা।

নিহতের জামাই তুহিন মন্ডল জানান, তার শ্বশুর আজিবর শেখের সঙ্গে দুলাল শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাড়ির আঙ্গিনায় দুলাল শেখ এবং তার দুই ছেলে নাজমুল শেখ ও লালন শেখ ধারালো অস্ত্র দিয়ে আজিবর শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে ফেলে রাখে।

পরে মুমূর্ষ অবস্থায় আজিবর শেখকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। শাহাদৎ শেখকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তুহিন মন্ডল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে বিরোধে শিতালীডাঙ্গা গ্রামে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com