শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আনসারদের বেতন না দেওয়ার ব্যাখ্যা দিতে হবে ২৩ ইউএনওকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ বার

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যের গত অর্থ বছরের জুনে বেতন-ভাতা পরিশোধ করেনি ২৩ উপজেলা প্রশাসন। কেন তাদের বেতন দেওয়া হয়নি সেই ব্যাখ্যা চেয়ে ২৩ ইউএনওকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত রোববার এই চিঠি পাঠানো হলেও সোমবার রাতে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

যেসব উপজেলার ইউএনও’র কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে সেগুলো হলো- কুলিয়ারচর, ভুঞাপুর, কক্সবাজার সদর, ফুলগাজী, নোয়াখালী সদর, কাউখালী, ক্ষেতলাল, পাঁচবিবি, নাটোর সদর, বাঘা, শৈলকুপা, নড়াইল সদর, আশাশুনি, ধর্মপাশা, দোয়ারাবাজার, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, হিজলা, দশমিনা, রাজারহাট, কালীগঞ্জ, মেলান্দাহ ও দূর্গাপুর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে  বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা রক্ষার্থে মোতায়েনকৃত ১০ জন অঙ্গীভূত আনসার সদস্যদের গত অর্থবছরের জুন মাসের বেতন-ভাতা কেন ও কী কারণে পরিশোধ করা হলো না- এ বিষয়ে বিস্তারিত পরীক্ষামূলক সুনির্দিষ্ট বক্তব্য ও ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

গত বছরের ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা তার বাবার ওপর হামলা চালায়। এরপর ৪ সেপ্টেম্বর দেশের সব ইউএনদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো একটি চিঠিতে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তার জন্য নিয়োজিত নিরাপত্তাকর্মীদের বেতন-ভাতা ইউএনও কার্যালয় থেকে পরিশোধ করতে হবে। কিন্তু ২৩ উপজেলায় আনসারদের বেতন বকেয়া রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com