বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

অক্টোবরে চালু হবে পায়রা সেতু : ওবায়দুল কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পায়রা সেতু খুব শিগগিরই উদ্বোধন করা হবে। আগামী মাসে এ সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করি।

তিনি বলেন, পিরোজপুরের বেকুটিয়া সেতুর ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া নলুয়া-বাহেরচর সেতু একনেকে পাশ হয়েছে। তাছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সংস্কৃতি শুরু করতে হবে। কাজের মান ঠিক রেখে কাজগুলো গতিসম্পন্ন করতে হবে।

ঝালকাঠির বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৪৪ দশমিক ০২ মিটার দৈর্ঘ্যের গুরুধাম সেতু, কাঠালিয়া (বান্দাঘাটা)-কৈখালী-বনাইহাট সড়কের ৬৯ দশমিক ৮৯৮ মিটার দৈর্ঘ্যের তফসের খেয়াঘাট সেতু।

ভোলার পারান তালুকদারহাট-বোরহানউদ্দিন-লালমোহন-চরফ্যাশন-চরমানিকা আঞ্চলিক মহাসড়কে ৪৪ দশমিক ০২ মিটার দৈর্ঘ্যের বাংলার জার সেতু।

দেবীরচর-নাজিরপুর-লালমোহন-মঙ্গলসিকদার-তজুমুদ্দিন আঞ্চলিক মহাসড়কে ৪৪ দশমিক ০২ মিটার দৈর্ঘ্যের দেবীরচর সেতু।

পিরোজপুর জেলার চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে ৬৩ দশমিক ৭৯৮ মিটার দৈর্ঘ্যের হেতালিয়া সেতু, চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ৭৫ দশমিক ৯৭৮ মিটার দৈর্ঘ্যের মাদারসী সেতু।

অনুষ্ঠানে বরিশাল প্রান্তে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারেক ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথসহ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com