বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বৃটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার

বৃটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লিজ ট্রাস। এতদিন তিনি দেশটির আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বুধবার বৃটেনের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনা হয়েছে। এতদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ডমিনিক রাবের পদাবনতি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে করা হয়েছে বিচারমন্ত্রী। সেই সাথে আরও দুইটি দায়িত্ব পেয়েছেন তিনি। তাকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে নতুন এই দায়িত্ব বণ্টন করা হয়।

বিবিসির খবরে জানানো হয়েছে, এই রদবদলের ফলে এখন বৃটেনের মন্ত্রীসভার প্রধান কার্যালয়গুলোর অর্ধেকের দায়িত্বে আছেন নারী মন্ত্রীরা।

সম্প্রতি আফগানিস্তান সংকট মোকাবেলায় ডমিনিক রাবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন থেকেই তিনি আলোচনায় ছিলেন। এরপরই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো। এছাড়াও শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে পদচ্যুত করা হয়েছে। বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডকে তার পদ থেকে সরানো হয়েছে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তার পদ ধরে রেখেছেন। কমিউনিটি মন্ত্রী রবার্ট জেনরিককে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কনরাজভেটিভ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে আমান্দা মিলিংকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com