রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অ্যাসাইনমেন্ট জমা দিতে ফি লাগবে না : শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার

অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সঙ্গে স্কুলের বেতনের কোনো সম্পর্ক নেই উল্লেখ্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর খুলেছে, অনেক শিক্ষার্থী হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানের যে ফি সেগুলো দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।’

দীপু মনি বলেন, ‘শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা উচিত।’

এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com